স্কলারশিপ নিয়ে স্নাতক করুন কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফে

০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
ইউনিভার্সিটি অব গুয়েলফ

ইউনিভার্সিটি অব গুয়েলফ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কানাডার গুয়েলফ ইউনিভার্সিটি। স্কলারশিপটির  নাম ‘প্রেসিডেন্টস স্কলারশিপ’। এই স্কলারশিপের আওতায় স্নাতকে অধ্যয়নের পাশাপাশি ৪২ হাজার ৫০০ কানাডিয়ান ডলার করে উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ জানুয়ারি।

ইউনিভার্সিটি অব গুয়েলফ কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত একটি স্বনামধন্য পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। আধুনিক গবেষণাগার, উদ্ভাবনমূলক শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পরিবেশের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছেও গুয়েলফ আজ একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুসারে বিশ্ববিদ্যালয়টি ৫৭১-৫৮০ নম্বরে রয়েছে।

সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীদের মোট ৪২ হাজার ৫০০ কানাডিয়ান ডলার সমপরিমাণ উপবৃত্তি প্রদান করবে। এছাড়া এই স্কলারশিপের সঙ্গে যুক্ত থাকছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের সুযোগ। যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় অধ্যাপকদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ পাবেন।

অধ্যয়নের ক্ষেত্রগুলো:
ব্যাচেলর অব অ্যাপ্লায়েড সায়েন্স, আর্টস, আর্টস অ্যান্ড সায়েন্সেস, বায়ো-রিসোর্স ম্যানেজমেন্ট, কমার্স, কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং, ইন্ডিজেনাস এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, ব্যাচেলর অব সায়েন্স ইন অ্যাগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্সেস।

আবেদনের যোগ্যতা:
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
* আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে; 
* স্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কানাডিয়ান কারিকুলামের হিসাবে ন্যূনতম ৯০ শতাংশ ফল থাকতে হবে;
* ইংরেজিতে দক্ষ হতে হবে এবং ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস, টোফেল) জমা দিতে হবে;
* স্কুল ও কমিউনিটিতে নেতৃত্বমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান থাকতে হবে;
* এ ছাড়া স্কলারশিপটির অন্যান্য যেকোনো শর্ত পূরণ করতে হবে;

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9