আমেরিকার দুই বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির ইসলামিক স্টাডিজ বিভাগের মেহনাজ

১৪ জুলাই ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
মেহনাজ পারভিন

মেহনাজ পারভিন © সৌজন্যে প্রাপ্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মেহনাজ পারভিন অসাধারণ সাফল্যের মাধ্যমে আমেরিকার দুইটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ডিংসহ মাস্টার্স প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তিনি ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিসিসিপি থেকে সমাজবিজ্ঞান (Sociology) বিষয়ে মাস্টার্স করার জন্য পূর্ণ স্কলারশিপ অর্জন করেছেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মেহনাজ বলেন, ‘আমি যেহেতু ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাই এই পথটা আমার জন্য সহজ ছিল না। অনেকেই মনে করে ইসলামিক স্টাডিজ থেকে আমেরিকার ফুল ফান্ডিং পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি হাল ছাড়িনি। প্রায় এক বছর ধরে নিরলস চেষ্টা করে শেষমেশ সফল হয়েছি। আমি চাই অন্যরাও চেষ্টা করুক, কারণ আমাদের ডিপার্টমেন্টেও অনেক ভালো কোর্স আছে,সেসকল বিষয়ে  বিদেশী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা প্রায়ই একটি ভুল ধারণার মধ্যে থাকেন—এ বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ সীমিত।’

মেহনাজ পারভিনের এই সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার এই যাত্রা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও উদ্যম সৃষ্টি করবে বলে আশা মেহনাজ পারভিনের। কিন্তু তার এই অর্জন প্রমাণ করে দিয়েছে, চেষ্টাই সফলতার চাবিকাঠি।

ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9