উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১৬ এপ্রিল ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১০ PM
নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন এখনই

নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ করে দিতে ‘টঙ্গারওয়া স্কলারশিপ’ প্রদান করছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১ মে ২০২৫।

১৮৯৭ সালে প্রতিষ্ঠিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আইন, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। গবেষণায় এর সুনাম রয়েছে বিশ্বব্যাপী। দীর্ঘ ১২৫ বছরের ইতিহাসসমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে তিনটি আলাদা ক্যাম্পাস।

সুযোগ-সুবিধা—

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*টিউশন ফি মওকুফ করা হবে;

*স্নাতকের শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়; 

*স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়;

*আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে;

*আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে পড়ার সুযোগ রয়েছে;

আরও পড়ুন: বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়তে আবেদন করুন ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নয়;

*আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*একাডেমিকে ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতার কোর্স সম্পন্ন করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ তুরস্কে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৫।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9