বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়তে আবেদন করুন ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে

১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে আবেদন করুন ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে আবেদন করুন ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের একটি স্বপ্ন, সে স্বপ্ন পূরণে স্কলারশিপের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ একটি বড় সুযোগ। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকার এই স্কলারশিপ প্রদান করে, যা শুধু উচ্চশিক্ষাই নয়, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত দক্ষতা অর্জনেও সহায়ক।

প্রতিবছরের ন্যায় এবারও বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬-২৭ সেশনের আবেদন আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। এই শিক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ১৭ মে ২০২৫, বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যম-পর্যায়ের কর্মকর্তারা এ স্কলারশিপে জন্য প্রাধান্য পাবেন।মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার লক্ষ্যে দেশটির সরকারের আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি ফুলব্রাইট প্রোগ্রাম।

ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় বিশ্বের ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান।

সুযোগ-সুবিধা—

*জে-১ ভিসা সহায়তা দেবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;

*টিউশন ফি প্রদান করবে;

*থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি দেবে;

*বইপত্র কেনার জন্য ভাতা প্রদান করবে;

*স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা প্রদান করবে;

*ভ্রমণ ও লাগেজ ভাতা দেবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা—

*বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন এমন প্রার্থী হতে হবে;

*বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেননি (তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তারা যোগ্য বলে বিবেচিত হবেন);

*যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। টোফেল আইবিটিতে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস-এ ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

*আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথিপত্র—

*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*তিনটি সুপারিশপত্র;

*একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে);

*টোফেল/ আইইএলটিএসের স্কোরের নথি;

*যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) কিংবা জিম্যাট (GMAT) স্কোর থাকাও আবশ্যক। যদি কোনো আবেদনকারী ইতোমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদের সে পরীক্ষায় প্রাপ্ত নম্বরসংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়াশোনা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

অনলাইন আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ মে ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আরও বিস্তারিত জানতে dhakausexchanges@state.gov-তে যোগাযোগ করতে পারবেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence