স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে তুরস্ক, সম্পূর্ণ টিউশন ফিসহ দেবে নানান সুবিধা

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
তুর্কি বুর্সলারি স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নের সুযোগ দিচ্ছে তুরস্ক

তুর্কি বুর্সলারি স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নের সুযোগ দিচ্ছে তুরস্ক © সংগৃহীত

২০২৫—২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিচ্ছে তুরস্ক সরকার।‘তুর্কি বুর্সলারি স্কলারশিপ’-এর আওতায়  নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেওয়া হবে। এ স্কলারশিপের মাধ্যমে তুরস্কের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০২৫।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের তুলনায় তুরস্কের উচ্চ শিক্ষাব্যবস্থা অনেক উন্নত। বিশেষ করে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে তুরস্কের শিক্ষাব্যবস্থা খুবই মানসম্মত। শিক্ষার্থীদের কাছে তুরস্কের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ হচ্ছে ‘তুর্কি বুর্সলারি স্কলারশিপ’।

দুই দশক ধরে উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণার জন্য দেশটি দিন দিন শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিবছরই  বাংলাদেশ থেকে ৫০-এর অধিক শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়ে থাকে।

বায়োটেকনোলজি, বিভিন্ন প্রকৌশল ক্ষেত্র (কম্পিউটার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং), বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিনসহ হাজারেরও বেশি প্রোগ্রামে পড়ার সুযোগ মেলে তুরস্ক সরকারের এই স্কলারশিপে।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে; 

*আবাসন সুবিধা প্রদান করবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;

*স্নাতকের জন্য ৪৫০০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ হাজার ৪৭১ টাকা) দেবে;

*স্নাতকোত্তরে জন্য ৬৫০০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ২২ হাজার ৩৪৮ টাকা) দেবে;

*পিএইচডির জন্য প্রায় ৯০০০ তুর্কি লিরা (বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ৯৪৩ টাকা) দেবে;

*গবেষণার জন্য প্রতি মাসে ৩ হাজার তুর্কি লিরা প্রদান করবে;

*স্বাস্থ্যব্যয় পাবলিক হেলথ ইনস্যুরেন্স বহন করবে;

*বিনা মূল্যে এক বছরের তুর্কি ভাষাকোর্স করা যাবে;

*ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো ফল থাকলে ইউরোপের যে কোনো দেশে ১ সেমিস্টার পড়ার সুযোগ;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালিতে, লাগবে না আইইএলটিএস

আবেদনের যোগ্যতা—

*তুরস্কের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা যাবে না;

*স্নাতকে সর্বোচ্চ বয়স ২১ বছর;

*স্নাতকোত্তরে সর্বোচ্চ বয়স ৩০ বছর;

*পিএইচডিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর;

*রিসার্চে সর্বোচ্চ বয়স ৪৫ বছর; 

*স্নাতক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে মেডিসিন, ফার্মেসি এবং এ সংক্রান্ত বিষয়ে আবেদন করতে এইচএসসিতে ৯০ শতাংশ নম্বর এবং বাকি বিষয়ে আবেদন করতে এইচএসসিতে ৭০ শতাংশ নম্বর থাকতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ৭০ শতাংশ নম্বর তুলতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ৭৫ শতাংশ নম্বর তুলতে হবে;

*ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, স্কলারশিপ ৭০০-এর অধিক

প্রয়োজনীয় নথিপত্র—

*সাদা ব্যাকগ্রাউন্ডের একটি পাসপোর্ট সাইজের ছবি;

*পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের স্ক্যানড কপি (ইংরেজি);

*সব পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*দুটি রেফারেন্স লেটার ও একটি মোটিভেশনাল লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি);

*একটি রিসার্চ প্রপোজাল;

*টোফেল ও জিআরই সার্টিফিকেট (যদি থাকে);

আরও পড়ুন: এমিলি বাউটমি স্কলারশিপে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক করুন ফ্রান্সে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9