এমিলি বাউটমি স্কলারশিপে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক করুন ফ্রান্সে

২৪ জানুয়ারি ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
এমিলি বাউটমি স্কলারশিপে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকে পড়তে আবেদন করুন ফ্রান্সের সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে

এমিলি বাউটমি স্কলারশিপে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকে পড়তে আবেদন করুন ফ্রান্সের সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে © সংগৃহীত

বিশ্বের প্রাচীন ও সমৃদ্ধ দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিকভাবে অত্যন্ত জনপ্রিয়। প্রতিবছর বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। যার অন্যতম কারণ ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব স্কলারশিপ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় এমিলি বাউটমি স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে ফ্রান্সের সায়েন্সেস পো (প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক অধ্যয়নের সুযোগ দেয়। বাংলাদেশসহ অ-ইউরোপীয় শিক্ষার্থীরা ৪ মার্চ ২০২৫ তারিখের মধ্যে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজ পরিচিত সায়েন্সেস পো ইউনিভার্সিটি নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যাদের প্রায় অর্ধেকই আন্তর্জাতিক। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন বিষয়ে পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা

*স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি দেবে; 

*আবাসনব্যবস্থা  ও খেলাধুলার সুযোগ পাবেন;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ে পড়তে ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই;

আরও পড়ুন: স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা

*অ-ইরোপীয়ান নাগরিক হতে হবে;

*ইউরোপীয় নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না;

*শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে;

*স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*মাধ্যমিক/উচ্চ-মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে যুক্তরাষ্ট্রে স্নাতকের সুযোগ, প্রতিবছর দেবে ১৫০০০-৩৮০০০ ডলার

প্রয়োজনীয় নথি

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*পাসপোর্টের কপি;

*একাডেমিক রেফারেন্স (১টি);

*আয়ের প্রমাণপত্র (পরিবারিক অবস্থান ব্যাখ্যা করতে);

আবেদনপদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence