স্কলারশিপে যুক্তরাষ্ট্রে স্নাতকের সুযোগ, প্রতিবছর দেবে ১৫০০০-৩৮০০০ ডলার

২০ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
স্কলারশিপে স্নাতক করুন যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে

স্কলারশিপে স্নাতক করুন যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে © প্রতীকী ছবি

স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে স্নাতকের সুযোগ দিচ্ছে ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ ২০২৫।

ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি (Illinois Wesleyan University) যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ব্লুমিংটন শহরে অবস্থিত একটি প্রাইভেট লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়। এটি ১৮৫০ সালে প্রতিষ্ঠিত এবং একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন কোর্স অফার করে, যার মধ্যে মানবিক, সামাজিক বিজ্ঞান, ব্যবসা, এবং শিল্পকলার মতো নানা ক্ষেত্র অন্তর্ভুক্ত।

সুযোগ-সুবিধা—

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*প্রতিবছর $১৫,০০০-$৩৮,০০০ ডলার প্রদান করবে; 

*ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে পড়তে পারবেন;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালিতে, লাগবে না আইইএলটিএস

আবেদনের যোগ্যতা—

*বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে আগে ভর্তি হতে হবে;

*ন্যূনতম সিজিপিএ ৩.৫ ধরে রাখতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে (আইইএলটিএসে ন্যূনতম ৬.৫, টোয়েফল আইবিটিতে ৮০ স্কোর তুলতে হবে);

আবেদনপদ্ধতি—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
  • ২৬ আগস্ট ২০২৬
শিল্প-অ্যাকাডেমিয়া বন্ধন: কেন দরকার      
  • ২৬ আগস্ট ২০২৬
পরিবারের ৪ সদস্যসহ ব্যবসায়ী নিখোঁজ—বন্ধক রাখতেন স্বর্ণ, ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
পদ সৃজনে তথ্য চেয়ে ২৫০ শয্যার সব হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্…
  • ২৬ আগস্ট ২০২৬
অনুমতি ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন অবৈধ ঘোষণা বিসিবির
  • ২৬ আগস্ট ২০২৬
সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬