স্কলারশিপ দিচ্ছে কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটি, দেবে ১২ লক্ষ টাকা

০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের মাধ্যমে স্নাতকের সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের

কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের মাধ্যমে স্নাতকের সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটি। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৫।  

সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় কানাডার একটি শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর ৩,০০০ এর-ও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে সুবিধা প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়টি চিকিৎসাক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত।

সুযোগ সুবিধা—

*কানাডিয়ান সংস্কৃতি অন্বেষণ ও কানাডায় উচ্চশিক্ষা অর্জনের এক চমৎকার সুযোগ;

*নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন $10,000 CDN কানাডিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১২ লাখ টাকা) প্রদান দেবে;

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে;

*ইংরেজিতে দক্ষ হতে হবে এবং ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস, টোফেল) জমা দিতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার ভর্তিচ্ছু একটি প্রোগ্রাম খুঁজে নিতে হবে। তারপরে ভর্তির প্রয়োজনীয় সব বিষয়ে জেনে আবেদন করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬