উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস, থাকছে ১৬টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

২৫ নভেম্বর ২০২৪, ১০:২২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপে পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপে পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপের মাধ্যমে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়ে ভিন্নতা রয়েছে। প্রার্থী যে প্রতিষ্ঠানে আবেদন করতে ইচ্ছুক ওয়েবসাইট থেকে ওই প্রতিষ্ঠানে আবেদনের সময়সীমা জেনে নিতে হবে। 

নেদারল্যান্ডস উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত একটি উন্নত দেশ। এর রাজধানী আমস্টারডাম। দেশটি তার নাগরিকদের জন্য উন্নত সামাজিক সেবা প্রদান করে; যার মধ্যে রয়েছে বিনামূল্যে বা সস্তায় স্বাস্থ্যসেবা, সরকারি শিক্ষা, পরিবহণব্যবস্থা ও অবকাঠামোগত সুবিধা। এ ছাড়া, নেদারল্যান্ডস শিক্ষাব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতির জন্য আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত এবং এটি বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল।

সুযোগ-সুবিধা—  

এককালীন ৫,০০০ ইউরো প্রদান করবে (বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ ২২ হাজার ৪০০ টাকা)। তবে বিশ্ববিদ্যালয় ভেদে এই পরিমাণের ভিন্নতা রয়েছে। স্কলারশিপটি এক বছরের জন্য প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা—

*নন-ইউরোপীয়ান দেশের নাগরিক হতে হবে;

*নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে হবে;

*বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির শর্তাবলি পূরণ করতে হবে;

*ইংরেজি ভাষা দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে (বিশ্ববিদ্যালয় ভেদে এর ভিন্নতা রয়েছে);

স্কলারশিপের আওতায় যেসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ—

লিডেন বিশ্ববিদ্যালয়, ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়, ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম, ম্যাসট্রিচ বিশ্ববিদ্যালয়, ভিইউ আমস্টারডাম, রাডবউড বিশ্ববিদ্যালয়, টিলবার্গ বিশ্ববিদ্যালয়, ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি, আইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি, টুয়েন্টি বিশ্ববিদ্যালয়, ওয়াগেনিঞ্জেন বিশ্ববিদ্যালয়, প্রোটেস্ট্যান্ট, থিওলজিক্যাল বিশ্ববিদ্যালয়, থিওলজিক্যাল ইউনিভার্সিটি অ্যাপেলডোর্ন এবং ধর্মতাত্ত্বিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9