কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, ভাতা থাকছে ৩২ লাখ টাকা

২২ নভেম্বর ২০২৪, ০১:৪৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গেটস কেমব্রিজ স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন যুক্তরাজ্যে

গেটস কেমব্রিজ স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন যুক্তরাজ্যে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি, এমএসসি বা এমএলিট, বা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে—হয় ৩ ডিসেম্বর ২০২৪ অথবা ৭ জানুয়ারি ২০২৫।
 
যুক্তরাজ্যের গেটস কেমব্রিজ ইউনিভার্সিটি স্কলারশিপ ২০০০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফটের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস তাদের ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে ২২০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে দেয়া সর্বকালের সবচেয়ে বড় এই অনুদান দিয়েই স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সব খরচ স্পন্সর করা হয়। এটি যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্মানজনক বৃত্তি।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। সঙ্গে অতিরিক্ত ভাতাও পাবেন শিক্ষার্থীরা;

*পুরো বছরের রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২১,০০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৩২ লাখ ৯২ হাজার ২৭৯ টাকা) প্রদান করবে। পিএইচডি স্কলাররা ৪ বছর পাবেন এ অর্থ;

*বিমানে যাতায়াতের খরচ দেবে;

*ভিসা ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ দেবে;

*বিভিন্ন কনফারেন্স ও কোর্সে যোগ দিতে কোর্সের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করবে;

*পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১১,৬০৪ পাউন্ড ও দ্বিতীয় সন্তানের জন্য ১৬,৫৪৮ পাউন্ড দেবে। পার্টনারের জন্য কোনো তহবিল প্রদান করে না;

*পিএইচডির অংশ হিসেবে ফিল্ডওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ দেবে;

*মাতৃত্ব/পিতৃত্ব তহবিল দেবে;

*অপ্রত্যাশিত সমস্যাজনিত তহবিল দেবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডির সুযোগ ফ্রান্সে, দেবে পৌঁনে ২ লাখ টাকা মাসিক ভাতা

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*অসামান্য মেধা ক্ষমতা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;

*প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করতে হবে;

*নেতৃত্বের সম্ভাবনা থাকতে হবে;

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950