স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটিতে, দেবে ৪০ লাখ টাকা

১৭ নভেম্বর ২০২৪, ০২:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ)

ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তরে পড়ার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি (এমইউ)। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের লাগবে না কোনো টিউশন ফি। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় মেটানো, প্রশিক্ষণ খরচ ও ভিসা খরচসহ নানান সুযোগ-সুবিধাও দেবে এ স্কলারশিপ পেলে।

বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫।

ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি (এমইউ) দুই ধরনের স্কলারশিপ দিচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং অন্যটি হল্যান্ড স্কলারশিপ, যা ডাচ সরকার (শিক্ষা মন্ত্রণালয় দ্বারা) দ্বারা অর্থায়িত হয়। এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের সময়কাল ১৩ মাস এবং ২ বছরের প্রোগ্রামের জন্য সময়কাল ২৫ মাস।

ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। সারা বিশ্বের শিক্ষার্থীদের নেদারল্যান্ডসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিয়ে সাহায্য করাই ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটির এই স্কলারশিপের মূল লক্ষ্য।

সুযোগ-সুবিধা—

*২৫ মাসের প্রোগ্রামে ৩০,৬২৫ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লক্ষ ৩ হাজার ২৪৮ টাকা) দেবে জীবনযাত্রার ব্যয় মেটাতে;

*১৩ মাসের প্রোগ্রামে ১৫,৯২৫ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ২০ লক্ষ ৮১ হাজার ৬৭০ টাকা) দেবে জীবনযাত্রার ব্যয় মেটাতে;  

*টিউশন ফি প্রদান করবে;

*ভিসা ফি প্রদান করবে;

*স্বাস্থ্যবীমার জন্য দেবে ৭০০ ইউরো;

আবেদনের যোগ্যতা—

*প্রার্থীকে অবশ্যই ২০২৫-২০২৬ সেশনে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে;

*আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না;

*আবেদনকারীদের অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হলে আবেদন করা যাবে না;

*সংশ্লিষ্ট প্রোগ্রামে আবেদনে প্রোগ্রামের মানদণ্ড এবং প্রয়োজনীয়তা আবেদনকারীকে পূরণ করতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫।

আবেদনের শর্তাবলি, সুযোগ-সুবিধা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

স্কয়ার ফুড নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৫ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই বিদ্যালয়ের ভবন
  • ১৫ মার্চ ২০২৬
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা নিয়ে যা বললেন শিক্ষামন…
  • ১৫ মার্চ ২০২৬
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ সরকারের
  • ১৫ মার্চ ২০২৬
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইকসাসের নগদ সহায়তা বিতরণ
  • ১৫ মার্চ ২০২৬
মাভাবিপ্রবির আবাসিক হলে চালু হচ্ছে ‘ইমার্জেন্সি ওটিসি মেডিস…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence