আইইএলটিএস ছাড়াই বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ সুইজারল্যান্ডে

১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারবেন সার্ন-এ

স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারবেন সার্ন-এ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে ইউরোপীয়ান গবেষণা প্রতিষ্ঠান ‘ইউরোপীয়ান অরগ্যানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া  শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ করতে পারবেন। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সার্ন-এর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এ ইন্টার্নশিপ। আবেদন করা যাবে আগামী ২৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

‘সামার স্টুডেন্টস প্রোগ্রাম ২০২৫’-এর আওতায় এ ইন্টার্নশিপ করতে কোনো ধরনের আবেদন ফি লাগবে না। এছাড়া দৈনন্দিন খরচ ভাতা, আবাসন ব্যবস্থা, খাবার ভাতা ও বিমানে যাতায়াতের খরচও প্রদান করবে।

পদার্থবিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও গণিত সম্পর্কিত বিষয়ে স্নাতক-স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ করতে আইইএলটিএস বো টোয়েফল স্কোরের প্রয়োজন নেই।

সুযোগ-সুবিধা—

*জেনেভায় আবাসন এবং খাবারের খরচ বাবদ প্রতি দিন ৯০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ২১৩ টাকা) প্রদান করা হবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*আইইএলটিএস বা টোয়েফল লাগবে না;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডি চীনের বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতা—

*পদার্থবিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও গণিত সম্পর্কিত বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম তিন বছর অধ্যয়ন করতে হবে;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

দরকারি কাগজপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*মোটিভেশন লেটার;

*সর্বশেষ একাডেমিক ট্রান্সক্রিপ্টের একটি অনুলিপি;

*লেকচারার অথবা পূর্ববর্তী ইন্টার্নশিপ থেকে দুটি বাধ্যতামূলক রেফারেন্স লেটার;

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবদনের শেষ তারিখ: আগামী ২৬ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9