সিএসসি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনে

০৫ নভেম্বর ২০২৪, ০২:৪৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
সিএসসি স্কলারশিপ নিয়ে চীনে পড়ার সুযোগ রয়েছে

সিএসসি স্কলারশিপ নিয়ে চীনে পড়ার সুযোগ রয়েছে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্য ২-৩ বছর মেয়াদি স্নাতকোত্তর ও ৩-৪ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে চায়না স্কলারশিপ কাউন্সিল (সিএসসি)-২০২৫ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যায়নের সুযোগ পাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  ১৫ ফেব্রুয়ারি ২০২৫।

চীনে অবস্থিত বিশ্বমানের প্রায় ১১০০-এর অধিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স অফার করে থাকে। এর মধ্যে প্রকৌশল, কৃষি, মেডিকেল ও স্বাস্থ্যবিজ্ঞান, বিজনেস, ম্যানেজমেন্টসহ অনেক ধরনের বিষয়ে পড়ানো হয়। তবে প্রকৌশলবিজ্ঞানের বিভিন্ন শাখায় চীনে উন্নত শিক্ষা প্রদান করা হয়ে থাকে। দেশটি যুগ যুগ ধরে স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনেও সুযোগ দিয়ে আসছে।

সুযোগ-সুবিধা
* সম্পূর্ণ টিউশন প্রদান করবে।
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* স্বাস্থ্য বীমা প্রদান করবে।
* মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩ হাজার চায়নিজ ইউয়ান (বাংলাদেশি টাকায় ৫০ হাজার ৪৪০ টাকা), পিএইচডির জন্য ৩৩ হাজার ৫০০ চায়নিজ ইউয়ান (বাংলাদেশি টাকায় ৫৮ হাজার ৮৪৬ টাকা)  প্রদান করবে। 
* গবেষণা ব্যয় প্রদান করবে।
* ল্যাবরেটরি, ইন্টার্নশিপ ও মৌলিক পাঠ্যপুস্তক ব্যবহারের সুবিধা প্রদান করবে।

যোগ্যতা
* আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* আবেদনকারীকে এক বছরেরও বেশি সময় ধরে চীনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে অধ্যয়নকৃত হতে হবে।
* স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
* পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স  ৪০ বছরের কম হতে হবে এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্র
* সিএসসি আবেদনপত্র। 
* আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি ।
* নোটারাইজড একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট।
* দুইটি রেফারেন্স লেটার (রেফারেন্স লেটারের নমুনা/প্রয়োজনীয়তার জন্য পিডিএফ)।
* মেডিকেল রিপোর্ট । 
* আবেদনকারীর সিভি।
* ইংরেজি ভাষা দক্ষতার সনদ।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* স্টেটমেন্ট অব পারপাস।

আবেদন প্রক্রিয়া
শিক্ষার্থীদের প্রথমে সিএসসি পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক পর্যালোচনায় পাস করলে, কর্তৃপক্ষ একটি সংখ্যাযুক্ত প্রাথমিক পর্যালোচনা বিজ্ঞপ্তি ইমেল করবে। অতঃপর আবেদনকারীকে  অনলাইনে ৬০০ CNY (অফেরতযোগ্য) আবেদন ফি পরিশোধ করার মাধ্যমে আবেদন করতে হবে।

কিভাবে CSC BIT ২০২৫ আবেদনটি সম্পূর্ণ করবেন:
* শিক্ষার্থীদের সিএসসি পোর্টালে বিআইটি সিএসসি বৃত্তি ২০২৫-এর জন্য প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে এখানে ক্লিক করুন।

* CSC পোর্টালে লগইন করার পর, BIT-এর জন্য প্রোগ্রাম ক্যাটাগরিতে B সিলেক্ট করতে হবে। ( BIT-এর এজেন্সি কোড হল 10007) 

* উল্লিখিত প্রয়োজনীয় নথিগুললোসহ BIT বৃত্তির জন্য CSC ফর্মটি পূরণ করতে হবে।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চা…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence