অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ও পিএইচডি, বছরে দেবে ৪৪ লাখ টাকা

১৯ অক্টোবর ২০২৪, ১০:১৩ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া

মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া © সংগৃহীত

সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশেসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। আবেদন ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে—চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়া সরকার মোনাশ গ্র্যাজুয়েট স্কলারশপি ও রিসার্চ ট্রেনিং প্রোগ্রামের (আরটিপি) আওতায় শিক্ষার্থীদের সব খরচ বহন করে। শিক্ষার্থীদের আবাসন খরচ বাবদ বছরে ৩৫০১৩ ডলার (প্রতি ডলার ১১৯ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় মোট ৪১ লাখ ৬৬ হাজার ৫৪৭ টাকা) ও রিলোকেশন ভাতা ২০০০ ডলার (প্রতি ডলার ১১৯ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় মোট ২ লাখ ৩৮হাজার টাকা) দেবে দেশটির সরকার। একজন বাংলাদেশি শিক্ষার্থী স্কলারশিপ পেলে বাংলাদেশি টাকায় পাবেন মোট ৩৭০১৩ ডলার (প্রতি ডলার ১১৯ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় মোট ৪৪ লাখ ৪ হাজার ৫৪৭ টাকা)। 

তবে এ বৃত্তি পেতে শিক্ষার্থীদের মোনাশ বিশ্ববিদ্যালয়ের একাধিক শর্ত পূরণ করতে হয়। শর্ত পূরণ সাপেক্ষেই কেবল শিক্ষার্থীদের দেওয়া হয় এ বৃত্তি । 

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে নামকরণ করা হয়েছে এ বিশ্ববিদ্যারয়ের। এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। মোনাশ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানেও সরবরাহ করা হয়।

New Project - 2024-10-19T102822-273

                    স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি

মোনাশ স্কলারশিপের সুযোগ-সুবিধা

*এ স্কলারশিপের মূল্য ৩৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪১ লাখ টাকা;

*শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে;

*টিউশন ফি বাবদ সম্পূর্ণ খরচ;

আবেদনের যোগ্যতা

আবেদনের এই শর্তগুলো পূরণ করেই একজন শিক্ষার্থীকে আবেদন করতে হবে। যোগ্যতা বা শর্তগুলো—  

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*মোনাশ বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো পূরণ করতে হবে;

*মোনাশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন অথবা, এখানে ক্লিক করুন।

আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950