২৯ লাখ টাকা স্কলারশিপ নিয়ে পড়ুন আয়ারল্যান্ডে, আবেদন করুন দ্রুতই  

০৯ অক্টোবর ২০২৪, ০২:৪৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার © সংগৃহীত

আয়ারল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ইউরোপের এই দেশটি ‘পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। আগ্রহী প্রার্থীরা আগামীকাল ১০ অক্টোবর ২০২৪ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। 

ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য খুবই জনপ্রিয়। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৩ শতাংশই রয়েছে দেশটিতে। বর্তমানে অনেক শিক্ষার্থী পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। দেশটির অফিসিয়াল নাম ‘রিপাবলিক অব আয়ারল্যান্ড’ এবং অফিসিয়াল ভাষা আইরিশ ও ইংরেজি। 

সুযোগ-সুবিধা

* টিউশন ফি মওকুফ;

* হাতখরচ বাবদ বছরে ২২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৮ লাখ ৮৪ হাজার ৫৫৮ টাকা) পাবেন শিক্ষার্থীরা;

* ৩ হাজার ২৫০ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা ২৬ হাজার ১২৭ টাকা) গবেষণা খরচ প্রদান করে;

* ৫ হাজার ৭৫০ ইউরো (বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ৭ লাখ ৫৩ হাজার ৯৫৮ টাকা) পর্যন্ত দেওয়া হয়ে কন্ট্রিবিউশন ফি; 

দরকারি কাগজপত্র

* পাসপোর্টের কপি;

* সার্টিফিকেট;

* রেকমেন্ডেশন লেটার;

* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট;

* রিসার্চ প্রপোজাল;

* সুপারভাইজার ফরম;

* স্টেটমেন্ট অব পারপাস;

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন

* ট্রিনিটি কলেজ;

* আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি;

* মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি;

* ডুনডাক ইনস্টিটিউট অব টেকনোলজি;

* ডাবলিন সিটি ইউনিভার্সিটি;

* ডাবলিন ডেন্টাল হসপিটাল;

* কোলাইস্ট মুইরে মারিনো;

* ম্যারি ইমাকুলেট কলেজ;

* মাইনথ ইউনিভার্সিটি;

* ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন;

যেসব বিষয় অধ্যয়ন করা যাবে

* ইঞ্জিনিয়ারিং;

* হিউম্যানিটিজ ও আর্টস বিজনেস;

* আইন;

* ন্যাচারাল সায়েন্স;

* হেলথ সায়েন্স;

* জেনারেল সায়েন্স;

* সোশ্যাল সায়েন্স;

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে আপলোড করতে হবে। সাবমিট করা কাগজপত্রের ভাষা ইংরেজি অথবা আইরিশ হতে হবে। 

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬