বৃত্তির অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ

০৮ অক্টোবর ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
বৃত্তির অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ

বৃত্তির অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ © সংগৃহীত

বাংলাদেশের প্রথম শ্রেণির কর্মকর্তাদের পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বৃত্তি প্রদান করবে জাপান। জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপের (জেডিএস) অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের জন্য দেওয়া হবে এই বৃত্তি। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এই বৃত্তির বিস্তারিত বিবরণ
* ডিগ্রি: জাপানের বিশ্ববিদ্যালয়ে দুই বছরের মাস্টার্স ডিগ্রি;

* ভাষা: ইংরেজিতে চলবে পড়াশোনার কার্যক্রম;

জাপানে বৃত্তির সুবিধা

* সম্পূর্ণ টিউশন ফিসহ;

* থাকা–খাওয়ার ব্যয় বহন;

* যাতায়াতের জন্য বিমান টিকিট;

* গবেষণার জন্য অর্থ;

* জীবনযাপনের ব্যয়ের জন্য অর্থ;

* এ ছাড়া বৃত্তিতে জেডিএসের অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে;

আর পড়ুন: জাপানে উচ্চ শিক্ষা নিতে জেনে রাখুন এসব তথ্য

* ইংরেজি ভাষায় কথা বলতে ও লিখতে পারদর্শী হতে হবে;

* ১ এপ্রিল ২০২৫-এ বয়স ৪৫ হতে হবে;

* আবেদনের সময় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

* স্নাতকসহ ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। (কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণিতে পাস করতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।)

আবেদনের শেষ তারিখ
আগামী ৩১ অক্টোবর ১৭.০০টা পর্যন্ত (আন্তর্জাতিক সময়) আবেদন করতে পারবেন আগ্রহীরা। ৩১ অক্টোবরের মধ্যে জেআইসিই জেডিএস প্রজেক্ট ইন বাংলাদেশে আবেদন পাঠাতে হবে।

এল-২৬১ দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫ ঠিকানায় পাঠাতে হবে আবেদন।

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়

কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬