রোটারি পিস ফেলোশিপ নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে

স্নাতকোত্তর করার সুযোগ অস্ট্রেলিয়াসহ ৬ দেশে © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরসম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়নের সুযোগ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। ‘রোটারি পিস ফেলোশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ মে ২০২৪।

এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন এবং উগান্ডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। মোট ১৩০টি স্কলারশিপ প্রদান করা হবে।

এছাড়া শিক্ষার্থীরা ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বের সম্মানজনক স্কলারশিগুলোর মধ্যে একটি।

সুযোগ-সুবিধাসমূহ: 
১৫ থেকে ২৪ মাস মেয়াদি স্নাতকোত্তরের জন্য রোটারি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অর্থায়ন করবে।

* টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করা হবে।
* ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডিজ খরচ প্রদান করা হবে।
* স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।
* কোনো আবেদন ফি লাগবে না।
* এছাড়া ইন্টার্নশিপের সুযোগও রয়েছে।

স্কলারশিপ

আবেদনের যোগ্যতা:
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হবে।
* বর্তমানে স্নাতক বা স্নাতক প্রোগ্রামে নথিভুক্ত প্রার্থীরা আবেদন করার যোগ্য নন।
* ৩ বছর আগে স্নাতক শেষ করেছেন এমন শিক্ষার্থী।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন রাশিয়ায়, প্রতিমাসে থাকছে ৪৬ হাজার টাকা

প্রয়োজনীয় নথিপত্র:
* একটি জীবনবৃত্তান্ত।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* পেশাদার রিকমেন্ডেশন।
* প্রবন্ধ।
* প্রশংসাপত্র।
* ইংরেজি দক্ষতা সনদ। (স্নাতকোত্তরের জন্য)

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে।  আবেদন করতে ক্লিক করুন 

বিস্তারিত জানতে ক্লিক করুন

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬