পিএইচডি করুন সিঙ্গাপুরে, মাসে দেওয়া হবে ২ লাখ টাকা

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
পিএইচডি করুন সিঙ্গাপুরে

পিএইচডি করুন সিঙ্গাপুরে © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে বিশ্বের অন্যতম উন্নত একটি দেশ সিঙ্গাপুর। ”সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (সিঙ্গা) ”আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সিঙ্গাপুরের সরকার এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশসহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা জানুয়ারী ২০২৫ ইনটেকের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ জুন ২০২৪।

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

সুযোগ-সুবিধাসমূহঃ
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২,৭০০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করবে।  
* আবাসন ভাতা হিসেবে এককালীন  ১,০০০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮১ হাজার টাকা) প্রদান করবে। 
*  মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১,৫০০ সিঙ্গাপুর ডলার  (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২২ হাজার টাকা) প্রদান করা হবে।

টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর-পিএইচডি করুন চীনের বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতাসমূহঃ
* প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট।

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর-পিএইচডি করুন চীনের বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্রঃ
* আবেদনকারীর পাসপোর্ট।
* আবেদনকারীর ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* সিভি।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।

আবেদনের প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

চলতি বছর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে…
  • ০৪ জুন ২০২৬
প্রাথমিক শিক্ষা যতক্ষণ সবলভাবে দাঁড়িয়ে আছে, ততক্ষণ সবল বা…
  • ০৪ জুন ২০২৬
ঈদযাত্রায় সড়কে প্রাণ গেছে ২৮১ জনের, বেশি মোটরসাইকেলে
  • ০৪ জুন ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • ০৪ জুন ২০২৬
মাদ্রাসার সংশোধিত বদলি নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ জুন ২০২৬
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল জিতবে না হারবে জানিয়ে দিল হ…
  • ০৪ জুন ২০২৬