ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর ২০২৩, ১০:৪২ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
চার মাস মেয়াদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি

চার মাস মেয়াদের ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার মাস মেয়াদি ফেলোশিপের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি। ‘মরিস আর. গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোশিপ’র আওতায় নির্বাচিতদের এ সুযোগ দেওয়া হবে। প্রতিভা, অভিজ্ঞতা, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের মিশ্রণে প্রতিনিধিত্ব করার জন্য সারা বিশ্ব থেকে ফেলোদের নির্বাচন করা হয়।

বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষর্থী এ ফেলোশিপে অংশগ্রহণ করতে পারবেন। তবে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ সময় আগামী ৬ ডিসেম্বর।

‘মরিস আর গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোশিপ’ প্রোগ্রামটি চার মাসের। প্রতিবছর আগস্টের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রোগ্রামটি হয়ে থাকে। প্রোগ্রামে সাপ্তাহিক সেমিনার, বিশিষ্ট অতিথিদের সঙ্গে আলোচনা, প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং আলোচনা ও প্যানেলে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে।

ইয়েল বিশ্ববিদ্যালয় বৈচিত্র্য ও বৈষম্যহীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে যোগ্য ব্যক্তিদের ফেলোর জন্য সুযোগ দেয়। লিঙ্গ, জাতি, ধর্ম, বয়স, অক্ষমতা ভিত্তিতে বৈষম্য করে না ইয়েল।

সুযোগ-সুবিধা:
• বিমানে আসা-যাওয়ার খরচ
• জীবনযাত্রার খরচ
• আবাসন খরচ
• স্বাস্থ্যবীমা
• কোনো আবেদন ফি লাগবে না

আবেদনের শর্তাবলী:
• স্নাতক ডিগ্রিধারী হতে হবে
• সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
• ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
• বয়সের কোনো সময়সীমা নেই

আরো পড়ুন: স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দেবে টরন্টো বিশ্ববিদ্যালয়

প্রয়োজনীয় নথিপত্র:
• জীবনবৃত্তান্ত
• একটি ব্যক্তিগত বিবৃতি
• তিনটি রেফারেন্স লেটার 
• একটি ভিডিও বিবৃতি দিতে হবে

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে  এবং বিস্তারিত জানতে  ক্লিক করুন লিংকে (https://worldfellows.yale.edu/the-program/application/)।

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই ২০২৬
অতিবৃষ্টিতে ছাতা মাথায় অর্ধবার্ষিক পরীক্ষা দিলেন শিক্ষার্থী…
  • ১৩ জুলাই ২০২৬
টকশো ছাড়ার ঘোষণা গোলাম মাওলা রনির
  • ১৩ জুলাই ২০২৬
সেমিফাইনালে উঠেই বড় সুখবর পেলেন আলভারেজ
  • ১৩ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু ২৩ …
  • ১৩ জুলাই ২০২৬
ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণে কাজে আসতে পারে এই ৩ পাতা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence