স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডে

১৪ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়

স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ৩১ জানুয়ারি।

‘রাডবউড স্কলারশিপ’ বিশ্বের সর্বোচ্চ ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে, যারা শিক্ষাজীবনে ভালো ফলাফল করেছে। বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা আংশিক টিউশন ফিসহ থাকা, খাওয়া, যাতায়াত ও স্বাস্থ্য খরচসহ নানা সুযোগ-সুবিধা পাবেন।

রাডবউড বিশ্ববিদ্যালয়টি নেদাল্যান্ডের নিজমেগেন এলাকায় ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি বিশ্বে কিউএস র‌্যাংকিংয়ে ২২০তম স্থানে রয়েছে। এর সাতটি অনুষদ রয়েছে, যা ৫০ টিরও বেশি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম পরিচালনা করে থাকে।

সুযোগ-সুবিধা
• আংশিক টিউশন ফি মওকুফ করা হবে
• বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ
• আবাসন সুবিধা প্রদান দেবে
• স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করবে

যোগ্যতা
• ইইএভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে
• শিক্ষার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না
• বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে
• ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস পরীক্ষায় অন্তত ৬.৫ তুলতে হবে

আরো পড়ুন: উচ্চশিক্ষায় বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে আমেরিকা

প্রয়োজনীয় নথিপত্র
• আবেদনকারীর সিভি
•  আবেদনকারীর পাসপোর্ট
• রেফারেন্স লেটার
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট
• স্টেটমেন্ট অব পারপাজ
• রিসার্চ প্রপোজাল

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন- (https://www.ru.nl/en/education/scholarships/radboud-scholarship-programme)

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬