চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আইইএলটিএস স্কোর লাগবে ৭

০১ মে ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ © সংগৃহীত

অন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের ঘোষণা দিয়েছে শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ সেপ্টেম্বর ২০২৩।

১৯১১ সালে বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয় সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি একাডেমিক কারণে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং লিটারেটার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।

যোগ্যতা
• প্রার্থীদের অবশ্যই আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
• বয়স ১৮ থেকে ২৯ বছর হতে হবে ।
• নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
• ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। টোফেল 
• আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে।

3bea744bf858808cc66a86979b80016c1f1b3b82bf37b0c1

সুযোগ সুবিধাসমূহ
শোয়ার্জম্যান স্কলার হওয়ার জন্য নির্বাচিত আবেদনকারীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন-
• টিউশন ফি।
• বিমানে আসা-যাওয়ার খরচ।
• থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি।
• বইপত্র কেনার জন্য ভাতা।
• স্বাস্থ্য বিমা।
• ভ্রমণ ভাতা।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, সঙ্গে থাকছে বিমান ভাড়াও

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং  বিস্তারিত জানতে ক্লিক করুন  https://www.schwarzmanscholars.org/

রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage