ফুল-ফ্রি স্কলারশিপে কোরিয়ায় পড়ার সুযোগ, ভাষাও শেখাবে বিনামূল্যে

০৮ এপ্রিল ২০২৩, ১০:২০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ফুল-ফ্রি স্কলারশিপে কোরিয়ায় পড়ার সুযোগ

ফুল-ফ্রি স্কলারশিপে কোরিয়ায় পড়ার সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর , পিএইচডি এবং রিসার্চ প্রোগ্রামে অধ্যয়নের  সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। গ্লোবাল কোরিয়া স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে।বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে।
 
কে-পপের দেশ হিসেবে বর্তমানে তরুণদের কাছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন অনেকের প্রিয় গন্তব্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি রয়েছে আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া বেষ্টিত চমৎকার পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত।

সুযোগ-সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* স্ব্যস্থবীমা প্রদান করবে। 
* রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে।
* আবাসন ভাতা হিসেবে ২ লাখ কোরিয়ান ওন দেওয়া হবে।
* মাসিক ভাতা প্রদান করবে।  
* রিসার্চ প্রোগ্রামের জন্য সহয়তা প্রদান করবে। 
* বিনামূল্যে ১ বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ।

আবেদনের যোগ্যতা
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। তবে কোরিয়ান নাগরিকত্ব থাকা যাবে না।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।  
* শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

আরও পড়ুন: মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপ, ভিসাও বিনামূল্যে

প্রয়োজনীয় নথি 
* জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি।
* অ্যাপ্লিকেশন ফরম।
* মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি ও  মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র।
* একাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট। ( যদি থাকে )। 
* দুটো রেকমেন্ডেশন লেটার।
* সিভি। 
* রিসার্চ প্রপোজাল।
* ইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 
* স্টেটমেন্ট অব পারপাস।

আবেদন প্রক্রিয়া
গ্লোবাল কোরিয়া স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে  ক্লিক করুন https://www.studyinkorea.go.kr/ko/main.do?message  

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা জানতে ক্লিক করুন https://www.studyinkorea.go.kr/ko/receipt/OnlineReceipt11.do#

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950