স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ, পড়া যাবে ১১ বিষয়ে

১৮ মার্চ ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ

স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, বিশ্ব মানের শিক্ষাব্যবস্থা, সময়োপযোগী বিষয়, ইতিহাস ও ঐতিহ্য মিলিয়ে বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীব্যাপী শিক্ষার্থীদের কাছেই উচ্চশিক্ষার জন্য কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে জার্মানি। এর মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য রয়েছে না ধরনের নজরকাড়া কতগুলো স্কলারশিপ। যার মধ্যে অন্যতম হচ্ছে ডাড (DAAD) স্কলারশিপ। The Germany Academic Exchange Service যাকে সংক্ষেপে বলা হয় ডাড স্কলারশিপ- যা একটি জার্মানভিত্তিক স্কলারশিপ। জার্মানীর অন্যতম প্রেস্টিজিয়াস স্কলারশিপ হল ডাড স্কলারশিপ। যারা উচ্চশিক্ষার জন্য যেতে চান জার্মানী, তাদের জন্য ডাড একটি লোভনীয় স্কলারশিপ।
 
ডাড তাদের কার্যক্রম শুরু করে ১৯২৫ সালে। এই স্কলারশিপ প্রতিবছর প্রায় ১৫০,০০০ ছাত্রছাত্রীদের অর্থায়ন করে থাকে। যারা স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য ডাড (DAAD) স্কলারশিপটি একটি দারুণ সুযোগ। 

যারা আবেদন করতে পারবেন
ডাড স্কলারশিপের জন্য সাধারনত ব্যাচেলর, মাস্টার্স, পি এইচ ডি, পোস্ট ডক্টোরাল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। 

ডাড(DAAD) স্কলারশিপে যেসকল বিষয়ে আবেদন করা যায়
* অর্থনৈতিক বিজ্ঞান (Economic Sciences)। 
* রাজনৈতিক অর্থনীতি (Political Economics)।
* উন্নয়ন সহযোগিতা (Development Cooperation)।
* ব্যবসা প্রশাসন (Business Administration)।
* চিকিৎসা ও জনস্বাস্থ্য (Medicine and public health)
* কৃষি ও বন বিজ্ঞান (Agricultural and Forest Sciences) 
* প্রাকৃতিক এবং পরিবেশ বিজ্ঞান (Natural and Environmental Sciences) 
* ম্যাথমেটিক্স প্রকৌশল সম্পর্কিত বিজ্ঞান (Engineering and related sciences)।
* মিডিয়া স্টাডিজ (Media Studies)।
* আঞ্চলিক ও নগর পরিকল্পনা (Regional and Urban Planning)।
* সামাজিক বিজ্ঞান (Social Sciences) শিক্ষা ও আইন (Education and Law)।
 
সুযোগ-সুবিধা
জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাড(DAAD) এর সুযোগ-সুবিধা অনেক বেশী। এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যে সকল  সুযোগ-সুবিধা পেয়ে থাকে,

* টিউশন ফি ও পরীক্ষার ফি ।
* মাসিক ভাতা (পি এইচ ডি = ১২০০ ইউরো, মাস্টার্স = ৮৬১ ইউরো) ।
* বিমান ভাড়া। 
* স্বাস্থ্যবীমা। 
* বাড়ি ভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা।

স্কলারশিপ

আবেদনের যোগ্যতাসমূহ 
ডাড(DAAD) স্কলারশিপের জন্য আপনার নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে,
 
* ন্যূনতম বিএসসি ডিগ্রী থাকতে হবে।
* কাজের অভিজ্ঞতা থাকতে হবে ২ বছরের।
* আইএলটিএস (IELTS) স্কোর ৬.৫ থাকা লাগবে । তবে বেশ কিছু প্রোগ্রামে আবেদন করতে Medium Instruction English থাকলেই চলবে। তাই অবশ্যই আবেদনের সময় জেনে নিতে হবে আসলে আপনার কি কি লাগছে।
* প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।
* স্টাডি গ্যাপ যেন ৬ বছরের কম থাকতে হবে।

ডাড(DAAD) স্কলারশিপে আবেদন করার জন্য যেসকল নথিপত্রের প্রয়োজন হবে   
* Online আবেদন ফর্ম। 
* পাসপোর্ট।
* এনাইডি (NID)। 
* Euro Pas Formatted CV ।
* সকল একাডেমিক সার্টিফিকেট।
* সকল একাডেমিক মার্কশীট ।
* মোটিভেশন লেটার (SOP) সাইন ও সিলসহ রিকোমেন্ডেশন লেটার (২টি)। 
* আইএলটিএস (IELTS)। 
* কাজের অভিজ্ঞতা সাটিফিকেট ।
* অফার লেটার (যদি থাকে) । 

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আপনাকে প্রথমে ডাড (DAAD) স্কালারশিপের আওতাভুক্ত কোর্স থেকে কোর্স নির্বাচন করে আপনার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করে আবেদন করতে হবে। আপনি সর্বোচ্চ তিনটি কোর্সে আবেদন করার সুযোগ পাবেন। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করবে এবং আপনি যদি নির্বাচিত হোন তাহলে তারাই আপনাকে ডাড (DAAD) স্কলারশিপে আবেদন করতে বলবে।

এরপর আপনাকে এই  লিংকের মাধ্যমে (https://www.mydaad.de/en/) আবেদন সম্পূর্ণ করতে হবে। ডাড (DAAD) স্কলারশিপের বিভিন্ন ফিল্ডের বিভিন্ন সাবজেক্টের আবেদনের সময়সীমা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

তাই আপনাকে ডাড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত সকল তথ্য জেনে আবেদন করতে হবে। 
ডাড এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.daad.de/en/

জুলাই শহিদদের স্মরণে কোনো কর্মসূচি নেই পাবিপ্রবি প্রশাসনের
  • ১৭ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র দেখুন এখ…
  • ১৭ জুলাই ২০২৬
বারবার ছাতা হারানোর বদঅভ্যাস দূর করুন সহজেই
  • ১৭ জুলাই ২০২৬
ভারতের সড়ক ধসে এক মাস অচল শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর
  • ১৭ জুলাই ২০২৬
শেষ হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ
  • ১৭ জুলাই ২০২৬
দারুল ইহসান-রয়েল ইউনিভার্সিটির ভুয়া সনদে এক যুগ ধরে চাকরি ১…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence