রাবির ‘এ’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

১০ সেপ্টেম্বর ২০২২, ১১:১০ AM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুদের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিট ‘এ’ (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট)-এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ০১ সেপ্টেম্বর, ২০২২ থেকে ০৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা-স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন (প্রথম মাইগ্রেশন)-এর তালিকা প্রকাশ করা হলো। 

এর সঙ্গে শূন্য আসনগুলোর বিপরীতে বিষয় পছন্দক্রম ও মেধা-স্কোর-এর ভিত্তিতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হলো। তালিকাভুক্ত প্রার্থীদের তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে আগামী ১১ সেপ্টেম্বর, ২০২২ থেকে ১৩ সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯.০০ থেকে বিকাল ৩.০০ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রাবির 'এ' ইউনিটের ২য় মেধাতালিকা দেখতে লিংকে ক্লিক করুন। 

রাবির 'এ' ইউনিটের ১ম মাইগ্রেশন তালিকা দেখতে লিংকে ক্লিক করুন। 

কলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, আইন অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের আইন অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে, চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের চারুকলা অনুষদ অফিসে এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট-এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইন্সটিটিউট অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘এ’ ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন : রাবির ‘বি’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

উল্লেখ্য যে, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা-স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোন ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করার জন্য চীফ কো-অর্ডিনেটর বরাবর সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩৪ পদে ২৮৭ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৩ হলে বিদ্যুৎ বিপর্যয়, গরমে-পানি সংকটে নাকাল শিক্ষার্থ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ৫ মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা ফ্রান্সের
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬