রাবির ‘বি’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫ AM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের আইবিএ ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছুদের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ফারদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ এবং বিবিএ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপ ও পোষ্য কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।’

এতে বলা হয়, ‘নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যেই অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১৮) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।’

রাবির 'বি' ইউনিটের ২য় মেধাতালিকা দেখতে লিংকে ক্লিক করুন। (গ্রুপ-১, গ্রুপ-২, গ্রুপ-৩)

রাবির 'বি' ইউনিটের ১ম মাইগ্রেশন তালিকা দেখতে লিংকে ক্লিক করুন। ( গ্রুপ-১, গ্রুপ-২, গ্রুপ-৩

আরও পড়ুন : দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার ফিরিয়ে দিলেন বেলায়েত

এতে আরও বলা হয়, ‘শিক্ষার্থীদের উপরোক্ত তারিখে সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নং কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে জানতে হবে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।’

কোনো শিক্ষার্থী যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইনে ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো মাইগ্রেশন বন্ধ (Stop automigration) এর অপশন ক্লিক করতে হবে।

৯৬ বছরে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬