প্রকৌশল গুচ্ছের ফল প্রকাশ

১১ আগস্ট ২০২২, ০২:৪৯ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এ ফল প্রকাশিত হয়। ভর্তিচ্ছুরা প্রকৌশল গুচ্ছের ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd/) লগ-ইন করে এই ফল দেখতে পারছেন।

এর আগে, ৬ আগস্ট প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। 

আরও পড়ুন : শিক্ষার্থীদের আবাসন-পরিবহন ফি’র অর্থ ফেরত দিচ্ছে ঢাবি

রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে সর্বমোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে অংশ নিয়েছে ৬২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, শিক্ষকসহ দ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬