জাবির ডি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫৯.১৬ শতাংশ

০৫ আগস্ট ২০২২, ০৮:২৭ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ডি ইউনিটের অধীনে অনুষ্ঠিত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ (শুক্রবার)  রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল  প্রকাশ করা হয়। এতে শতকরা পাসের হার ৫৯.১৬। 

শুক্রবার (  ৫ আগস্ট)  রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম। তিনি বলেন, এই ইউনিটে মোট ৮৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৭০৭ জন অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৭৭ ভাগ। বিভিন্ন কারণে  ১৪০টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। মোট পাস করেছে ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। ছেলেদের মধ্যে ২০ হাজার ৭৮ জন ও মেয়েদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন। মোট পাসের হার শতকরা ৫৯.১৬ ভাগ।

টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬