জাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

০২ আগস্ট ২০২২, ১০:২৮ AM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে এ ফল প্রকাশ করা হয়। 

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে জাবির ‘সি’ ইউনিটের ফল দেখতে পারবেন। 

এছাড়া https://juniv.edu/admission এবং https://academic.juniv.edu/ ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। এদিকে জাবির বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ডেও এই ফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নাম্বারে এসএমএস’র মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ শিফটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মঙ্গলবার (২ আগস্ট) পাঁচ শিফট এবং ৩ আগস্ট এক শিফটে পরীক্ষা হবে এছাড়া ৩ আগস্ট (বুধবার) পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের এবং ৪ আগস্ট (বৃহস্পতিবার) তিন শিফটে একই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার দুই শিফটে অনুষ্ঠিত হবে
এদিকে রোববার (৩১ জুলাই) অনুষ্ঠিত জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

তবে ডিন অফিস সূত্রে জানা গেছে, ৮৫ শতাংশ আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এদিকে সোমবার (১ আগস্ট) জাবির ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬