বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় রাজশাহী কলেজের আবির

০১ জুলাই ২০২২, ১০:২৬ PM
আবির আহমেদ হাসনাইন

আবির আহমেদ হাসনাইন © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন আবির আহমেদ হাসনাইন। তিনি রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯টার পর ২০২১-২২ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। বুয়েটের ওয়েবসাইট থেকে ফল দেখা যাচ্ছে।

এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।  সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ সমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে, বললেন শিক্ষামন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
প্রতিমন্ত্রীর ভাতিজির নামেও হয়েছে বগুড়ার একটি ইউনিয়নের নাম!
  • ১৭ জুন ২০২৬
ঝিনাইদহে পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ গ্…
  • ১৭ জুন ২০২৬
ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর
  • ১৭ জুন ২০২৬
সীমান্তে কাটাতারের বেড়া দেবে সরকার
  • ১৭ জুন ২০২৬
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন
  • ১৭ জুন ২০২৬
×