২০ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১২ PM
এইচএসসি

এইচএসসি © ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবে। এ আবেদন শুরু হবে আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি)। আর ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। 

জানা যায়, আগামীকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) ২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে। 

শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। রাজধানীর সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে।

এদিকে, শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সের পরপরই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। শিক্ষার্থীরা এই (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবে।

ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950