এসএসসিতে পাসের রেকর্ড

৩০ ডিসেম্বর ২০২১, ০২:০৬ PM
এসএসসির ফল

এসএসসির ফল © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় গণভবন থেকে ভাচুর্য়ালি ফল প্রকাশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার পাস করেছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী। যা এ যাবৎকালের সর্বোচ্চ।

মূল অনুষ্ঠানটি হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।  বেলা ১১টায় সেখানেই সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবছর মোট পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ৪ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে ছাত্র ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। ছাত্রী ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ছাত্র ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। ছাত্রী ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। পাসের হার ছাত্র ৯২ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রী ৯৪ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আরও পড়ুন- এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

এবছর  মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলেরা পেয়েছে ৭৯ হাজার ৭৬২ জন। মেয়েরা পেয়েছে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন।

ঢাকা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৪৯ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ৭৯১ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ৬২৬ জন, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৭০৯ জন, বরিশাল বোর্ডে ১০ হাজার ২১৯ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ৮৩৪ জন, যশোর বোর্ডে ১৬ হাজার ৪৬১ জন, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৫৭৮ জন, ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৫১ জন ও মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ৩১৩ জন।

আরও পড়ুন- ফেল করলেও সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না

এই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।  আর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ৪৪২ জন।

গত বছর মাধ্যমিকে পাস করেছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9