শিক্ষার্থীরা এসএসসির ফল পাবে কাল দুপুরে

২৯ ডিসেম্বর ২০২১, ১০:১২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এদিকে ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন না। দুপুর ১২টার পর সবগুলো শিক্ষাবোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন দুপুরে।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কেন্দ্রসচিবদের পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে পরীক্ষার ফলাফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

ইন্টারনেটে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতিবছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে। এ জন্য বিকল্প রয়েছে।

মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে অনলাইনে। আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।

ট্যাগ: এসএসসি
স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে যা জানা জরুরি
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে টপকে শীর্ষে উঠলেন এমবাপ্পে
  • ১৯ জুলাই ২০২৬
ফাইনালের আগে দাবানলের শঙ্কা
  • ১৯ জুলাই ২০২৬
ফ্রান্সের জালে ৪ গোল করে বিরতিতে ইংল্যান্ড
  • ১৯ জুলাই ২০২৬
৩৭ মিনিটেই ফ্রান্সের জালে ৩ গোল ইংল্যান্ডের
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence