এসএসসির ফল হতে পারে ৩০ ডিসেম্বর

২৭ ডিসেম্বর ২০২১, ১১:১৫ PM
এসএসসি ও সমমান পরীক্ষার ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল © ফাইল ফটো

আগামী ৩০ ডিসেম্বর চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। আজ সোমবার (২৭ ডিসেম্বর)  শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।
  
জানা যায়, সম্প্রতি আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে। ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয় তারিখ চূড়ান্ত করলে শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে শিক্ষা বোর্ডগুলোর পক্ষে ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। এরপর বিস্তারিত ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছিলেন, প্রধানমন্ত্রী মালদ্বীপ সফর শেষ করে দেশে ফেরার পর যেকোনও দিন ফল প্রকাশ করা হবে।

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ১৪ নভেম্বর চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর। এবার শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (ম্যাপিং করে) ফল দেওয়া হবে।

পরীক্ষা শুরুর সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬