গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল নিয়ে অসন্তোষ, থাকছে চ্যালেঞ্জের সুযোগ

২৬ অক্টোবর ২০২১, ০৯:১২ PM
 গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ © ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। তবে ফলাফল প্রকাশের পরই শিক্ষার্থীদের অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা বলছে, তাদের ভরাটকৃত প্রশ্নের সাথে ফলাফলের মিল নেই। আবার প্রশ্ন ভরাটের চাইতে বেশি নাম্বার পেয়েছেন বলেও অভিযোগ করছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে কর্তৃপক্ষ বলছে, ফলাফল নিয়ে কারও সন্দেহ থাকলে তা চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে।

রাজধানীর দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পাশ করা আবু নোমান সালমান ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলাফলে ১০০ নাম্বারের মধ্যে ২২.৫০ নাম্বার পান এ শিক্ষার্থী। তিনি বলেন, বাংলা অংশে ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ৩৫টি ভরাট করেছি কিন্তু রেজাল্টে দেখাচ্ছে বাংলায় ২০টা ভরাট। আবার ইংরেজিতে ৩৫টার মধ্যে ১৭/১৮ টা কিন্তু ফলাফলে দেখাচ্ছে ইংরেজিতে ৩০টা ভরাট করেছি। আমি শতভাগ নিশ্চিত হয়েই উত্তর করেছিলাম। আমার হিসেব অনুযায়ী আমি ৪৩ বা ৪৪ নম্বর পাওয়ার কথা। কিন্তু অতিরিক্ত ভরাট দেখিয়ে সেটা আবার মাইনাস দেখাচ্ছে, পেয়েছি ২২.৫০। এই শিক্ষার্থী বলেন, আমি সেকেন্ড টাইমার পরীক্ষার্থী। পরিবারের সাথে অনেক যুদ্ধ করে প্রায় ২টা বছর ধরে প্রস্তুতি নিলাম। অনেক স্বপ্ন ছিলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু গুচ্ছ পরীক্ষার এমন ফলাফলে আমার সব শেষ হয়ে গেলো।

একই বিড়ম্বনায় পড়েছেন ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করা মুবাশ্বির আহমেদ। প্রকাশিত ফলাফলে ১০০ নাম্বারের মধ্যে ৪৬ নাম্বার পান এ শিক্ষার্থী। তবে ভর্তি পরীক্ষার বাংলা অংশে ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর করলেও প্রকাশিত ফলাফলে বাংলা অংশে ২৮টি পূরণ করা হয়েছে বলে দেখানো হয়েছে। এই শিক্ষার্থী বলেন, কর্তৃপক্ষের ভুলের কারণে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাবজেক্ট পেলেও এত কম নাম্বারে জন্য আমি ভালো সাবজেক্ট পাবো না। আমাদের স্বপ্ন নিয়ে এরকম খেলা করার কোনো মানে হয়না।

নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী আবির। তিনি ইংরেজিতে কোনো প্রশ্নের উত্তর না দিয়েও ২২ পেয়েছেন। আবার বাংলায় ৩১টি প্রশ্নের উত্তর দিলেও ফলাফলে ৪টি উত্তর দিয়েছে বলে দেখানো হয়েছে।

আরেক শিক্ষার্থী সজিব হাসান ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেন, ইংরেজী থেকে ৩৫টা প্রশ্নের সবই পূরন করেছি, কমন ছিলো ২৭ টা। এখন রেজাল্ট অনুযায়ী আমি নাকি ৩১টা এনসার করছি যেখানে ১১টাই আবার ভুল! প্রকাশিত ফলাফলে ১০০ নাম্বারের মধ্যে ৫৭.৫০ নাম্বার পান এ শিক্ষার্থী। এই শিক্ষার্থী বলেন, ইংরেজিতে এত কম নাম্বার পাওয়া কোনোভাবেই সম্ভব না। বিশ্বাস করেন, এদেশ থেকে এর চেয়ে বেশি আশা করিনাই আর করবোও না। ভর্তি আয়োজক কমিটির যাদের অবহেলার কারণে আমাদের স্বপ্ন ধংস হচ্ছে তাদের বিচার যেনো আল্লাহ করে।

শুধু আবির, সালমান আর সজিবই নয়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া অনেক শিক্ষার্থীই প্রকাশিত ফলাফল নিয়ে অসন্তেুাষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, অনেক শিক্ষার্থী ওএমআর পূরণ করতে ভুল করে। অর্ধেক ভরাট, অস্পষ্ট হলে কম্পিউটারে সেটা রিড করে না। এখানে ওএমআর সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে রিড হয়, তাই ফলাফল ভুল হওয়ার প্রশ্নই আসে না। এরপরও যারা চ্যালেঞ্জ করতে চায়, বানিজ্য অনুষদের পরীক্ষার পর আমরা একটা নোটিশ দিবো। নির্ধারিত ফি দিয়ে শিক্ষার্থীরা পুনরায় ফলাফল চেক করতে পারবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমেদ বলেন, আজ আমাদের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ মার্কস ৯৩.৭৫ আর সর্বনিম্ন মার্কস  মাইনাস ০.৭।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থী যে অভিযোগ করেছে এগুলো ভিত্তিহীন। কম্পিউটারে রেজাল্ট কাউন্ট হয়েছে, ভুল হওয়ার কোন সুযোগ নেই। তবে কোন শিক্ষার্থী যদি অভিযোগের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে পরীক্ষা শেষে আমরা তাদের পুনঃনীরিক্ষণের ব্যবস্থা করবো।

১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
‘নার্সিং জনবল উন্নয়ন’ শিখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীসহ ৫…
  • ১৮ জুলাই ২০২৬
জাপানি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের…
  • ১৮ জুলাই ২০২৬
রাজনৈতিক বিবেচনায় কাউকে বঞ্চিত করা মানবতার ওপর আঘাত: রিজভী 
  • ১৮ জুলাই ২০২৬
দ্রুত সেবা, বিমান টিকেট-হোটেল বুকিংয়ে ছাড়সহ প্রবাসী কার্ডে …
  • ১৮ জুলাই ২০২৬
ঢাকা কলেজে আর্জেন্টাইন সমর্থকদের গরু ভোজ কাল
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence