এক ক্লিকেই দেখুন কলেজভিত্তিক ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬ AM
বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল © প্রতীকী ছবি

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটের (২০২০-২১ শিক্ষাবর্ষে) ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এই ফলাফল প্রকাশ করেন মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। 

এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাস মার্ক পেয়েছেন ২৬ হাজার ৭২৬ জন। পাশের হার ৬৮ দশমিক ৩০ শতাংশ। আর মেধাতালিকা ও কোটাভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

এদিকে, কলেজভিত্তিক বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। প্রকাশিত এই ফলে মেধা তালিকায় স্থান করে নেওয়াসহ কৃতকার্য ও অকৃতকার্য সব শিক্ষার্থীর নাম, রোল, প্রাপ্ত স্কোরসহ প্রভৃতি তথ্য দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার সারাদেশের ৮টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিলেন ৩৯ হাজার ১০৯ জন।

কলেজভিত্তিক ফল দেখুন এখানে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতকের আবেদন শুরু আজ
  • ২৫ জুন ২০২৬
মেয়েকে কোলে নিয়ে উদযাপন নেইমারের
  • ২৫ জুন ২০২৬
২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ব্রাজিলের?
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
  • ২৫ জুন ২০২৬
গোল অবদানে মেসির পাশে ভিনিসিয়ুস
  • ২৫ জুন ২০২৬
পেলে-কাফু-রোনালদোর এলিট ক্লাবে নেইমার
  • ২৫ জুন ২০২৬