৩৩ বারের চেষ্টায় ম্যাট্রিক পাস করলেন মোহাম্মদ নুরুদ্দিন

০১ আগস্ট ২০২০, ০৭:২৭ PM
মোহাম্মদ নুরুদ্দিন

মোহাম্মদ নুরুদ্দিন

বত্রিশ বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করার পরও অদম্য ছিলেন ভারতের হায়দরাবাদের মোহাম্মদ নুরুদ্দিন। শেষে পর্যন্ত তেত্রিশ বছরের তার অধ্যাবসায় ফল দিলো, ম্যাট্রিকে পাস করে গেলেন তিনি।

হায়দরাবাদের নুরুদ্দিন ১৯৮৭ সাল থেকে দশম শ্রেণির পরীক্ষায় বসা শুরু করেছিলেন। কিন্তু সেই যাত্রা যেন কোনো ভাবেই শেষ হচ্ছিল না। কিছুতেই পাস করতে পারছিলেন না ম্যাট্রিক, প্রতিবারই ইংরেজির বাধা টপকানো সম্ভব হচ্ছিল না তার পক্ষে।

কিন্তু এবার তিনি তিনি নিজেকে ম্যাট্রিক পাস বলতে পারেন। এত দিন মোহম্মদ নুরুদ্দিন সরাসরি পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু এই বছরই তিনি ওপেন পরীক্ষায় বসেন। এর জন্য তাকে তিন হাজার টাকা রেজিস্ট্রেশন ফিও দিতে হয়। তবে সম্ভবত করোনাই তার এই হার না মানা পণ শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখাল।

করোনার মহামারির কারণে এ বছর ভারতের তেলাঙ্গানায় দশম শ্রেণিরও পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। সরকার সিদ্ধান্ত নেয়, সবাইকে পাস করিয়ে দেয়া হবে। আর গত ৩২ বছরে যা হয়নি এবার তা হয়ে গেল, পাসের তালিকায় নাম উঠে গেল ৫১ বছরে মোহম্মদ নুরুদ্দিনেরও।

করোনার কারণেই নুরুদ্দিন পাস করে গেলেন কিনা সে প্রশ্ন থাকলেও এত বছর ধরে যে তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন, তার সেই লড়াইকে কুর্নিশ করেছেন নেটিজেনরা। শেষ পর্যন্ত পাস করতে পেরে তিনি বেজায় খুশি বলে জানিয়েছেন নুরুদ্দিন। আর এর জন্য তেলাঙ্গানার কেসিআর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এমন বেশি বয়সে ম্যাট্রিক পাস করার ইতিহাস আগেও তৈরি হয়েছে। ২০১৬ সালে ৭১ বছরের শিবচরণ যাদব নামে রাজস্থানের এক ব্যক্তি ৪৬ বার অকৃতকার্য হওয়ার পর শেষে ৪৭তম বারে দশম শ্রেণির পরীক্ষা পাস করেন।

রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence