এসএসসি: ২৩৮৪৭১ জনের ফল পুনঃনিরীক্ষার আবেদন

০৮ জুন ২০২০, ০৪:৫১ PM

© ফাইল ফটো

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না পেয়ে পুনঃনিরীক্ষার আবেদন করেছেন ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী। তারা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন। রবিবার (৭ জুন) ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ শেষ সময় ছিল। আজ সোমবার (৮ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পুনঃনিরীক্ষার আবেদনের মধ্যে শুধু এসএসসি পরীক্ষার ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি। আর দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।

সূত্র জানায়, পুনঃনিরীক্ষার আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডের ৫৭ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ২৬০টি খাতা, বরিশাল বোর্ডের ২৩ হাজার ৮৫০টি খাতা, চট্টগ্রাম বোর্ডের ৫২ হাজার ২৪৬টি খাতা, কুমিল্লা বোর্ডের ৩৯ হাজার ৩০৩টি খাতা, দিনাজপুর বোর্ডের ৪০ হাজার ৭৫টি খাতা, যশোর বোর্ডের ৩৪ হাজার ২৮৫টি খাতা, ময়মনসিংহ বোর্ডের ৩১ হাজার ৩৩১ টি খাতা, রাজশাহী বোর্ডের ৪৪ হাজার ৬১টি খাতা এবং সিলেট বোর্ডের ২৩ হাজার ৭৯০টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।

এদিকে, গত মাসের ৩১ তারিখ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত  হয়। যারা প্রত্যাশিত ফলাফল পাননি তারা গত ১ জুন থেকে রবিবার (৭ জুন) পর্যন্ত ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পেরেছে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬