কারিগরি বোর্ডে পাসের হার ৭২.৭০%

৩১ মে ২০২০, ১২:৩৮ PM

© ফাইল ফটো

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। এবার পাসের হার ৭২ দশমিক ৭০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ২৪ শতাংশ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। 

এবার কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী ছিলেন। এরমধ্যে ৯৫ হাজার ৮৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। 

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার পর সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা ব…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬