১০৪ প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

৩১ মে ২০২০, ১২:১৩ PM

© ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ১০৭।  অর্থাৎ, এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। 

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার পর সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। সার্বিকভাবে পাস করেছে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। গত বছর এ পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। 

২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা ব…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬