পাসের হার ও জিপিএ–৫ বেড়েছে

৩১ মে ২০২০, ১১:৪২ AM

© ফাইল ফটো

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। সার্বিকভাবে পাস করেছে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার পর সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

গত বছর এ পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। অর্থাৎ, মাধ্যমিকে পাসের হার ও জিপিএ–৫ দুটোই বেড়েছে।

চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
দুই বছরের জন্য নিষিদ্ধ সেই মাবিয়া
  • ১২ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘…
  • ১২ এপ্রিল ২০২৬
কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪
  • ১২ এপ্রিল ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, পদ ৯, আবেদন শেষ ১১ মে
  • ১২ এপ্রিল ২০২৬
close