এসএসসিতে পাস বেড়ে ৮২.৮৭%

৩১ মে ২০২০, ০১:১৯ AM

© ফাইল ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

গত বছর এ পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। সে হিসেবে এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে।

বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি ও সময়সূচির সিদ্ধান্ত ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহ্বান যশোর বোর্ড পরী…
  • ২৯ এপ্রিল ২০২৬
রান্নাঘরেই লুকিয়ে মাইক্রোপ্লাস্টিক, যেভাবে এড়িয়ে চলবেন
  • ২৯ এপ্রিল ২০২৬
সরকারের বিভিন্ন কার্ডের অর্থায়ন নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের,…
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে কৃষককে কুপিয়ে হত্যা 
  • ২৯ এপ্রিল ২০২৬