২১ মে এসএসসির ফল নয়

১৫ মে ২০২০, ১১:৪০ AM

© ফাইল ফটো

চলতি মাসের ২১ তারিখ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ছড়ানো তথ্যটির কোন সত্যতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর।

অধিদফতর সূত্রে জানা গেছে, ২১ মে এসএসসির ফলাফল প্রকাশ করার খবরটি ভিত্তিহীন। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীদের ওএমআর শিট বোর্ডগুলোতে পৌঁছেছে। সেগুলো দেখা হচ্ছে। সবকিছু ঠিক চলতি মাসেই ফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বোর্ডগুলোতে ওএমআর শিট মূল্যায়নের কাজ চলছে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হবে। তবে আগামী ২১ মে ফলাফল প্রকাশের যে খবরটি বেরিয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া বলে জানান তিনি।

ট্যাগ: এসএসসি
এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬