‘এডুহাইভ স্কলার্স’র ফলাফল প্রকাশ

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক শিক্ষাবৃত্তি ‘এডুহাইভ স্কলার্স’র মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এডুহাইভের ফেসবুক পেজে এ রেজাল্ট প্রকাশ করা হয়। পাশাপাশি বৃত্তিপ্রাপ্তদের ফলাফল জানিয়ে মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে।

এই মূল্যায়ন পরীক্ষায় জাতীয় পর্যায়ে বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন রাদিব বিন কবির এবং বাণিজ্য বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন নাবিল ইরফান।

সারাদেশ থেকে মেধা তালিকায় থাকা সেরা ৩০ জন (বিজ্ঞান বিভাগের সেরা ১৫ জন এবং বাণিজ্য বিভাগের ১৫ জন) পাচ্ছেন জাতীয় পর্যায়ের শিক্ষাবৃত্তি। এছাড়া জেলা পর্যায়ে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষাবৃত্তি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এর আগে গত ৩১ জানুয়ারি সারাদেশের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রায় ২০০০ জন এইচএসসি পরীক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা এডুহাইভ অ্যাপের মাধ্যমে রাত ৮টা থেকে ১০টার মধ্যে ঘরে বসেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগামী ১৪ জুন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সনের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘এডুহাইভ’ আয়োজন করেছিলো ‘এডুহাইভ স্কলার্স’ নামক এই অনলাইন ভিত্তিক শিক্ষাবৃত্তি প্রোগ্রাম।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬