এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১২৭ শিক্ষার্থী

১১ জুন ২০২৪, ১২:২২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
ঢাকা বোর্ড

ঢাকা বোর্ড © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) এ ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ একাধিক মাধ্যমে এ ফল দেখা যাবে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১২৭ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ শিক্ষার্থী। আর ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৭২৩ শিক্ষার্থীর।

জানা যায়, ঢাকা বোর্ডে এবছর খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলো ৭০ হাজার ১২৯ জন শিক্ষার্থী। তারা ১ লাখ ৭৯ হাজার ১৪ টি খাতা চ্যালেঞ্জ করেছেন।

এর আগে, গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।

প্রতিবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে পুনঃর্নিরীক্ষণ আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতি পত্রের জন্য ১২৫ টাকা।

গত ১২ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল পুনঃনিরীক্ষণ আবেদন ১৩ মে থেকে শুরু হয়ে চলে ১৯ মে পর্যন্ত।পুনঃনিরীক্ষণের সময় বাড়ানো হবে না বলেও তখন জানানো হয়েছিল।

এসএমএসের মাধ্যমে ফল দেখবেন যেভাবে-
এসএসসি:   এই লিংকে ফলাফল দেখা যাবে। ঢাকা বোর্ডের ফল দেখতে এখানে ক্লিক করুন। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

 
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9