আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ © ফাইল ছবি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে।

ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধা ও কোটার ভিত্তিতে ১১৫ জন প্রার্থীকে এএফএমসি ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

রোল নম্বরের ক্রম অনুযায়ী (মেধাক্রম অনুযায়ী নয়) নির্বাচিত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকতে হবে।

এর আগে, গত ১৪ জানুয়ারি থেকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় ২৭ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া শেষ গত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা।

এক ক্লিকে দেখুন বিস্তারিত ফল

প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি আপনাকে দমন ক…
  • ১০ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী…
  • ১০ জুন ২০২৬
বিইউবিটিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান
  • ১০ জুন ২০২৬
×