ঢাবি অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ

২৫ জুন ২০২৩, ০৯:৩৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
পরীক্ষার কক্ষ প্রদর্শন করছেন ঢাবি উ

পরীক্ষার কক্ষ প্রদর্শন করছেন ঢাবি উ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বাণিজ্য অনুষদের  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৫ জুন) রাত সাড়ে ৯টার পর এই ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ফল দেখতে পারছেন।

এর আগে গতকাল শনিবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এ বছর সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ১ লাখ ১ হাজার ২৯টি আবেদনের মধ্যে  ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সাত কলেজে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

তবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ১৯ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ১৩ হাজার ৬৫৪ জন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬
ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল কেন্দুয়াবাসী
  • ১৯ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬