জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

২৩ জুন ২০২৩, ০৮:২৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
জাবি ক্যাম্পাস

জাবি ক্যাম্পাস © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ছেলেদের শিফটের ফলাফলও প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। এর আগে সকালে মেয়েদের শিফটের ফল প্রকাশিত হয়েছিল। চলতি শিক্ষাবর্ষে ছেলে-মেয়ে আলাদা ইউনিটে পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ছেলেদের শিফটের ফল দেখুন এখানে

জানা যায়, গত বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির মেয়েদের পরীক্ষা শুরু হয়। এদিন দুপুর ১টা ৫০ মিনিটে চতুর্থ শিফটের মধ্য দিয়ে চতুর্থ দিনের পরীক্ষা শেষ হয়। এরপর বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টা ৫০ মিনিটে শেষ হয় ছেলেদের পরীক্ষা।

মেয়েদের শিফটের ফল দেখুন এখানে

মেয়েদের শিফটের ফল প্রকাশের পর জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম বলেছিলেন, ‘ডি’ ইউনিটে মেয়েদের ১৫৫ আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৩৭ হাজার ৮৭৭টি। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। পাস করেছেন ১২ হাজার ৯০০ জন। সে হিসেবে পাশের হার ৫১ দশমিক ৬ শতাংশ। 

আরও পড়ুন: জাবির ‘ডি’ ইউনিটে মেয়েদের শিফটের ফল প্রকাশ, পাশের হার ৫১%

তিনি বলেন, তবে নিয়ম অনুযায়ী নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আদ-দ্বীনকে শাস্তি দিয়ে অন্যদেরও সতর্ক করে…
  • ২৮ জুলাই ২০২৬
​দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, ভরিতে কত 
  • ২৮ জুলাই ২০২৬
গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করেছেন হাসনা…
  • ২৮ জুলাই ২০২৬
দুই কারণে বিএনপিকে বড় মাপের ধন্যবাদ
  • ২৮ জুলাই ২০২৬
রাজধানীতে কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি
  • ২৮ জুলাই ২০২৬
কাইয়ুমের মৃত্যুতে থেমে গেছে পরিবারের স্বপ্ন, অর্থকষ্টে টিকে…
  • ২৮ জুলাই ২০২৬