গুচ্ছ ভর্তিতে জিপিএ নম্বর রাখা নিয়ে যা বললেন শাবিপ্রবি ভিসি

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৪ PM
অধ্যাপক ফরিদ উদ্দিন

অধ্যাপক ফরিদ উদ্দিন © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় জিপিএ নম্বর রাখা না রাখার বিষয়ে স্ব স্ব বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে গুচ্ছ কমিটি কোনো হস্তক্ষেপ করবে না।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্ব) গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন।

তিনি জানান, তবারের ন্যায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থাকবে কিনা তা স্ব স্ব বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল নির্ধারণ করবে। এ বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করবো না।

আগামী ১৭ অক্টোবর থেকে গুচ্ছের ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৩ অথবা ১৪ অক্টোবর। গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তি আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

ওই সূত্র আরও জানায়, গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা আবেদন করতে হবে। যদিও পূর্বে এক আবেদনে ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদনের কথা বলা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ভর্তির যোগ্যতা আলাদা হওয়ায় আবেদন পৃথক পৃথক ভাবে নেওয়া হবে। তবে মেধাতালিকা কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে।

এ প্রসেঙ্গে জানতে চাইলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া ভিন্ন। তাই আবেদন পৃথক পৃথক ভাবে করতে হবে। তবে মূল ওয়েবসাইট একটিই। ওই ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে।

তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের পর বিশ্ববিদ্যালয়গুলো পৃথক পৃথক ভাবে একটি মেধাতালিকা তৈরি করবে। এই তালিকা তারা সেন্ট্রাল এডমিশন কমিটির কাছে পাঠাবে। এরপর সেন্ট্রাল কমিটি কেন্দ্রীয়ভাবে একটি মেধাতালিকা তৈরি করে ওয়েবসাইটে প্রকাশ করবে। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬