গুচ্ছের টেকনিক্যাল কমিটির সভা শেষ, উপাচার্যদের সভা শুরু

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে টেকনিক্যাল কমিটির সভা শেষ হয়েছে। টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুমোদন করতে বৈঠকে বসেছেন উপাচার্যরা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বৈঠক শুরু করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। দুটি সভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেকনিক্যাল কমিটির সভায় কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া নিয়ে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এই সুপারিশগুলো এখন উপাচার্যদের সভায় উত্থাপন করা হবে। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুমতি পেলে এই সুপারিশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

জানা গেছে, এবার এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা ফি জমা দিতে হবে। এছাড়া ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না।

এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে। এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।

গত ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন

জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close