রাবির ‘এ’ ইউনিটের পঞ্চম মেধাতালিকা ২৯ সেপ্টেম্বর

২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১০ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুদের পঞ্চম মেধাতালিকা আগামী ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। 

তিনি জানান, চতুর্থ মেধাতালিকা থেকে আগামীকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার মধ্যে ভর্তি সম্পন্ন করা হবে। এরপর আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক পঞ্চম মেধাতালিকা আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। 

উল্লেখ্য যে, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা-স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোন ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করার জন্য চীফ কো-অর্ডিনেটর বরাবর সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

হবিগঞ্জে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ৩১ জুলাই ২০২৬
হবিগঞ্জে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ৩১ জুলাই ২০২৬
ফেসবুকে বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পর খালে মিলল তরুণের মরদেহ
  • ৩১ জুলাই ২০২৬
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা
  • ৩১ জুলাই ২০২৬
গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া ম…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইয়ের রক্তিম সূর্য: ১৭ বছরের অন্ধকার ঘুচে বাংলাদেশের বুক…
  • ৩১ জুলাই ২০২৬